ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ মে, ২০২৫, ০২:৩৪ দুপুর

রাজশাহীতে বগি লাইনচ্যুত আড়াই ঘন্টা পর ছাড়লো ‘বনলতা’ এক্সপ্রেস

রাজশাহীতে বগি লাইনচ্যুত আড়াই ঘন্টা পর ছাড়লো ‘বনলতা’ এক্সপ্রেস, ছবি সংগৃহীত

রাজশাহী প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ ও ঢাকার মধ্যে চলাচল করা বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুতির কারণে আড়াই ঘন্টারও বেশি সময় পরে রাজশাহী থেকে যাত্রা শুরু করেছে। আজ সোমবার (৫ মে) চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢোকার সময় সকাল ৭টার দিকে একটি বগি লাইনচ্যুত হয়। পরে পৌনে ১০টার দিকে ট্রেনটি স্টেশন ছাড়ে।

সংশ্লিষ্টরা জানান, রাজশাহী রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় বনলতা এক্সপ্রেসের একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুতের ঘটনা ঘটে। বগিটি অবশ্য উল্টে যায়নি। এতে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। তবে ট্রেনটি আটকে যাওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। এছাড়া এই সময় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। অন্য রুটের ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

এদিকে ট্রেনের বগি লাইনচ্যুতির কারণে আড়াই ঘন্টারও বেশি সময় অনেক যাত্রী প্ল্যাটফর্মে অপেক্ষা করতে থাকেন। পরে বগিটি তোলার পর সকাল পৌনে ১০টায় ট্রেনটি যাত্রা শুরু করে।

আরও পড়ুন

রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক শহীদুল আলম বলেন, টুলভ্যানের মাধ্যমে লাইনচ্যুত হওয়া বগিটি তোলা হয়। পরে সকাল পৌনে ১০টায় ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যায়।

তিনি জানান, বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের টিকিটের টাকা ফেরতের ব্যবস্থা করা হয়। অনেক যাত্রী টিকিটের টাকা রিফান্ড করে অন্য গাড়িতে চলে গেছেন। অনেকে আবার অপেক্ষায় ছিলেন। বগি উঠলে তারা বনলতা এক্সপ্রেসেই ঢাকায় যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫