ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ মে, ২০২৫, ০৩:০৫ দুপুর

ভয়ঙ্কর রূপে ধরা দিলেন মোশাররফ করিম

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

বিনোদন ডেস্কঃ  নির্মাতা সঞ্জয় সমদ্দার পরিচালিত অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা ‘ইনসাফ’। এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালক নেটিজেনদের মাঝে এ সিনেমার দ্বিতীয় পোস্টার শেয়ার দিয়েছেন।

 

যেখানে দেখা যায়, চিরচেনা মোশাররফ করিম ভয়ঙ্কর রূপে ধরা দিয়েছেন। যা দর্শকরা আগে কখনো দেখেনি। হাসপাতালের কোনো এক স্টোর রুমে  হাতে কুড়াল, ঘাড়ে ঝুলানো থেটোস্কোপ, পোশাকে রক্তের ছিটেফোঁটাসহ দেখা যায় এ অভিনেতাকে।

পোস্টার শেয়ার করে সঞ্জয় সমদ্দার ক্যাপশনে লিখেছেন, ‘এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়! রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ।’ ক্যাপশনে দেখে নেটিজেনরা ধারণা করছেন যে, এ সিনেমাতে ভয়ঙ্কর ডাক্তারের রূপে দর্শকদের মাঝে ধরা দিতে চলেছেন মোশাররফ করিম।

আরও পড়ুন

আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ইনসাফ’। বাংলাদেশে প্রথম হলেও ইনসাফ সঞ্জয় সমদ্দারের দ্বিতীয় সিনেমা। এর আগে জিৎকে নিয়ে টালিউডে ‘মানুষ’ নামের সিনেমা বানিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, ‘ইনসাফ’ সিনেমায় নায়ক হিসেবে আছেন শরীফুল রাজ। ধুন্ধুমার অ্যাকশন অবতারে এতে রাজকে উপস্থাপন করা হবে। সিনেমায় শরীফুল রাজের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন তাসনিয়া ফারিণ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা