ভিডিও মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৪ মে, ২০২৫, ০১:২৩ দুপুর

আশেপাশের সবাই হাসনাতকে প্রটেক্ট করুন : সারজিস

আশেপাশের সবাই হাসনাতকে প্রটেক্ট করুন : সারজিস

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার (৪ মে) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান এনসিপির আরেক নেতা আব্দুল হান্নান মাসউদ।

হান্নান মাসউদ তার পোস্টে জানান, গাজীপুরের চান্দনায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। আশপাশে যারা আছেন দ্রুত এগিয়ে আসেন, প্লিজ।

আরও পড়ুন

একই তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলম গ্রুপের সঙ্গে কি সরকারের সমঝোতা হয়েছে: অর্থমন্ত্রীকে হাসনাত

চরভদ্রাসনে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

লাকসামে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

পথ খুঁজে দেওয়ার পাশাপাশি এবার প্রশ্নের উত্তরও দেবে গুগল ম্যাপ

সরাসরি সংসদ অধিবেশন দেখতে পারবেন শিক্ষার্থীরা, মানতে হবে যেসব শর্ত

বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব