ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ মে, ২০২৫, ১০:১০ দুপুর

মাদক কাণ্ডে নিষেধাজ্ঞায় রাবাদা, শঙ্কায় চ্যাম্পিয়নশিপের ফাইনাল

মাদক কাণ্ডে নিষেধাজ্ঞায় রাবাদা, শঙ্কায় চ্যাম্পিয়নশিপের ফাইনাল

স্পোর্টস ডেস্ক: মাদক পরীক্ষায় ব্যর্থ হয়ে নিষেধাজ্ঞায় পড়ায় আইপিএল থেকে আচমকা দেশে ফিরে যান দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। এই নিষেধাজ্ঞায় আগামী মাসে লর্ডসে অনুষ্ঠেয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার শঙ্কায় পড়লেন তিনি।

প্রথমবারের মতো এই প্রতিযোগিতার ফাইনালে ওঠা প্রোটিয়ারা অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। যদিও ইপিএলের কর্তৃপক্ষ বা আইসিসি এখনও কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি। বিশ্ব টেস্ট বোলিং র‍্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা রাবাদা এক মাস আগে গুজরাট টাইটান্সের স্কোয়াড ছেড়ে যান। আইপিএলের ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে তার দেশে ফেরাকে ব্যক্তিগত কারণ উল্লেখ করে। তবে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, চলতি বছরের শুরুর দিকে এসএ টি-টোয়েন্টিতে এমআই কেপটাউনের হয়ে খেলার সময় রাবাদা অপরাধটি করেছিলেন। তবে পারফরম্যান্স বৃদ্ধিকারী কোনো মাদক নয়,একটি বিনোদনমূলক মাদক নিয়েছিলেন বলে শাস্তিটি কম হয়।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি