ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ মে, ২০২৫, ০৯:২৮ সকাল

নিজেকে গুছিয়ে নিয়েছি এখন কাজের জন্য প্রস্তুত : শিমলা

নিজেকে গুছিয়ে নিয়েছি এখন কাজের জন্য প্রস্তুত : শিমলা, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : প্রয়াত শহীদুল ইসলাম খোকন পরিচালিত মুক্তি পাওয়া ম্যাডাম ফুলি সিনেমায় অভিনয় করে রাতারাতি পরিচিত হয়ে হয়ে ওঠেন শিমলা। ১৯৯৯ সালে প্রথম সিনেমায় পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শিমলা এরপরে বেশকিছু সিনেমা করলেও আলোচনায় ছিলেন না। 

তবে ২০১৫ সালে শিমলা ‘নাইওর’ নামে নতুন সিনেমার কাজ শুরু করেছিলেন। কিন্তু আলোচনায় আসেন অন্য কারণে।  চট্টগ্রামে বাংলাদেশ বিমান ছিনতাই চেষ্টায় নিহত হন শিমলার সাবেক স্বামী পলাশ আহমেদ। সারা দেশে তখন এ নিয়ে হইচই হলে শিমলা সিনেমার নায়িকা থেকে বাস্তব জীবনের ট্র্যাজেডির মুখপাত্রে পরিণত হন। এরপর বেশকিছুদিন মুম্বাইয়ে ছিলেন। সেখানে অভিনয় ক্যারিয়ার গড়ার চেষ্টাও চালান। 

সম্প্রতি এক জাঁকজমকপূর্ণ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে লাল গালিচায় পা রেখেই শিমলা জানিয়ে দিলেন- তিনি ফিরেছেন। বললেন, হ্যাঁ, আবার নিয়মিত কাজ করব। দর্শকদের ভালো কিছু উপহার দিতে চাই। শিমলা বলেন, নিজেকে গুছিয়ে নিয়েছি। এখন কাজ করার জন্য প্রস্তুত। আবার চলচ্চিত্রে নিয়মিত হতে চাই। ভালো গল্প আর বাজেট পেলে কাজ করবো। এরই মধ্যে কয়েকটি কাজের কথা হয়েছে। ব্যাটে-বলে মিললে কাজগুলো করবো।

আরও পড়ুন

বাংলাদেশে সবশেষ ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবিতে কাজ করেন ‘ম্যাডাম ফুলি’ খ্যাত এ নায়িকা। ছবিটি পরিচালনা করেন রুবেল আনুশ। ছবিতে আরো অভিনয় করেন মামুন, আবুল হায়াত, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন প্রমুখ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান