ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ মে, ২০২৫, ০৫:২৬ বিকাল

দিনাজপুরের বিরলে ২২৫ বোতল ফেনসিডিল উদ্ধার

দিনাজপুরের বিরলে ২২৫ বোতল ফেনসিডিল উদ্ধার। প্রতীকী ছবি

বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিজিবি মালিক বিহীন অবস্থায় ২২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২বিজিবি) এর অধীনস্থ এনায়েতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩২৩ এর ৫ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধর্মপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের সীমান্তবর্তী এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ২২৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ