ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ মে, ২০২৫, ০৫:১৯ বিকাল

বগুড়ার ধুনটে জমিতে বিষ দিয়ে ফসল নষ্টের অভিযোগ

বগুড়ার ধুনটে জমিতে বিষ দিয়ে ফসল নষ্টের অভিযোগ। প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় বিষ দিয়ে ক্ষেতের ধান ও চারা গাছ নষ্টের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে ওই অভিযোগে কোন আসামির নাম উল্লেখ নেই। উপজেলার মথুরাপুর ইউনিয়নের পিরহাটী গ্রামের ঘটনাটি ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পিরহাটী গ্রামের করম আলী মুন্সির ছেলে ইদ্রীস আলী চাঁন বাড়ির অদূরে ফসলি জমিতে ধান চাষ ও কাঠ গাছের চারা রোপণ করেন। এ অবস্থায় বেড়ে ওঠা গাছ ও ক্ষেতের ধান গাছে প্রায় এক সপ্তাহ আগে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। বিষয়টি টের পাননি জমির মালিক ও তার পরিবারের লোকজন। তবে ধীরে ধীরে ক্ষেতের একাংশের ধান গাছ পুড়ে এবং ৩০টি গাছ মরে যাওয়ায় বিষয়টি বুঝতে পারেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক ইদ্রীস আলী চাঁন বাদি হয়ে গত বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

আরও পড়ুন

ধুনট থানার এএসআই শাহ আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তবে এ ঘটনার সাথে কে বা কারা জড়িত আছে তা শনাক্তের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা