ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ মে, ২০২৫, ০৫:০৫ বিকাল

বগুড়ার বীর মুক্তিযোদ্ধা খোকনের স্মৃতিস্তম্ভ নির্মিত হচ্ছে আক্কেলপুরে

বগুড়ার বীর মুক্তিযোদ্ধা খোকনের স্মৃতিস্তম্ভ নির্মিত হচ্ছে আক্কেলপুরে। ছবি : দৈনিক করতোয়া

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : আক্কেলপুরে বীর মুক্তিযোদ্ধা শহিদ খোকনের কবরস্থানে প্রায় টাকা কোটি ব্যয়ে নির্মিত হচ্ছে স্মৃতিস্তম্ভ। বগুড়া শহরের পাইকার পরিবারের সন্তান খোকন ১৯৭১ সালে দেশকে স্বাধীন করার দৃঢ প্রত্যয় নিয়ে যুদ্ধে নেমেছিলেন।

আক্কেলপুরে স্বাধীনতা বিরোধীচক্র তাকে ধরে মাদরাসা ক্যাম্পে পাকবাহিনীর হাতে তুলে দেয়। পৌর সদরের সেই মাদরাসা ক্যাম্পে তাকে নির্মমভাবে শারীরিক টর্চার করে পাকবাহিনী। তারপর সেখান থেকে মাদরাসা ক্যাম্প থেকে কিছ ুদূরে সিএন্ডবি রাস্তার ধারে উচু ভূমিতে কবর খুরে গুলি করে তাকে হত্যা করা হয়। মৃত্য নিশ্চিত হওয়ার পর তাকে মাটি চাপা দেয় সেখানেই।

আর সেই কবরটি খুড়েছিল ওই এলাকার দুলু নামের এক ব্যক্তি। মৃত্যুর আগে খোকন সেই দুলুকে বলেছিল ‘আমার বাড়ি বগুড়া শহরের পাইকার পরিবারে। যেন মৃত্যুর খবরটি তার পরিবারকে দেওয়া হয়। অবশেষে স্বাধীনতার ৫৪ বছর পর সেই ভূমিতে ১২ শতাংশ সরকারি জমিতে গণপূর্ত বিভাগের বাস্তবায়নে ৬৯ লাখ ৬৪ হাজার ৩৫ টাকা ব্যয়ে ঢাকার ঠিকাদারী প্রতিষ্ঠান বাবর অ্যাসোসিয়েটস নির্মাণ কাজ করছেন, যা আগামী জুনে শেষ হওয়ার কথা।

আরও পড়ুন

দেশ মাতৃকার জন্য জীবন দেওয়ায় তার নামে ‘শহীদ খোকন পার্ক’ নির্মাণ করা হয়েছে। এ ব্যাপারে আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, স্মতিস্তম্ভ নির্মাণ হলে নতুন প্রজন্ম স্মৃতিস্তম্ভ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা ও এদেশীয় রাজাকারদের সম্পর্কে জানতে পারবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা