ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ মে, ২০২৫, ০৪:৪১ দুপুর

বগুড়া জেলা মহিলা দলের নেত্রী মিলুর খোঁজ নিলেন সাবেক এমপি মোশারফ

বগুড়া জেলা মহিলা দলের নেত্রী মিলুর খোঁজ নিলেন সাবেক এমপি মোশারফ

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা মহিলা দলের সাবেক প্রতিষ্ঠাতা সভানেত্রী মুজিরুন্নেছা মিলু (৭০) ক্যান্সারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় গত ২৩ দিন ধরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আজ শনিবার (৩ মে) সন্ধ্যায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. মোশারফ হোসেন ওই হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেয়াসহ তাকে খাদ্য সামগ্রী এবং আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সায়লা ইসলাম মুক্তা, বগুড়া শহর মহিলা দলের সাধারণ সম্পাদক অঞ্জনা বেগম, সাংগঠনিক সম্পাদক চাঁদ সুলতানা শিরি, যুগ্ম সাধারণ সম্পাদক নিপা আখতার প্রমুখ।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা