ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ মে, ২০২৫, ০৩:৩৭ দুপুর

এনসিপির ডিপ্লোমা প্রকৌশল উইংয়ের আত্মপ্রকাশ

এনসিপির ডিপ্লোমা প্রকৌশল উইংয়ের আত্মপ্রকাশ

রাষ্ট্র পুনর্গঠনে ‘ডিপ্লোমা প্রকৌশলীদের’ অংশীদারত্ব নিশ্চিত করতে ও কারিগরি শিক্ষার মানোন্নয়ন, সংস্কারপূর্বক বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টি এবং বিদ্যমান বৈষম্য দূরীকরণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডিপ্লোমা প্রকৌশল উইংয়ের আত্মপ্রকাশ ঘটেছে।

কমিটিতে সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী শেখ মো. শাহ্ মঈন উদ্দিন। যুগ্ম সমন্বয়ক হয়েছেন প্রকৌশলী মো. শেখ জামাল আবির এবং প্রকৌশলী মো. সালাউদ্দিন।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী এ কমিটি অনুমোদন দেন। কমিটিতে ৩৩ জনকে সদস্য পদ দেওয়া হয়েছে।

আজ শনিবার (৩ মে) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন

 

সংবাদ সম্মেলনে নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, সারাদেশের সব কারিগরি প্রতিষ্ঠানের সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার লক্ষ্যে আজ আমাদের এই উইংয়ের আত্মপ্রকাশ ঘটছে। সমাজে তাদের মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে এ উইং কাজ করবে। যারা ডিপ্লোমা সেক্টরে রয়েছেন, যারা ভোকেশনাল ও কারিগরি ট্রেনিংগুলো নিয়ে থাকে, তাদের ঐক্যবদ্ধ করার জন্য আমরা এই উইংয়ের যাত্রা শুরু করেছি। আমরা ৩৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছি। আগামী এক মাসের মধ্যে তারা এই আহ্বায়ক কমিটিকে পূর্ণাঙ্গ করবে। তাদের আলাদা সংবিধান থাকবে, তারা স্বাধীনভাবে পরিচালিত হবে এবং জাতীয় নাগরিক পার্টির সঙ্গে ঐক্যবদ্ধ থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা