ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ মে, ২০২৫, ০১:৩৯ দুপুর

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত। প্রতীকী ছবি

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বিকেলে দিনাজপুরের ঘোড়াঘাট সড়কে নবাবগঞ্জ থানাধীন মতিহারা নামক বাজারে।

বৃদ্ধ আবুল হোসেন উপজেলার পুটিমারা ইউনিয়নের মতিহারা (পরানদিঘি) গ্রামের মৃত আছর উদ্দিনের ছেলে। পুটিমারা ইউপি সদস্য কবিরুল ইসলাম জানান, গতকাল শুক্রবার বিকেলে আবুল হোসেনকে একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

আরও পড়ুন

উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাতে তিনি মারা যান। নবাবগঞ্জ থানার এস.আই মাহমুদুর রহমান জানান, এ ঘটনায় দিনাজপুর সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা