ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ মে, ২০২৫, ১০:০৫ দুপুর

পরলোকে অনিল কাপুরের মা

পরলোকে অনিল কাপুরের মা, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা অনিল কাপুরের মা নির্মল কাপুর মারা গেছেন। শুক্রবার (২ মে) মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

শুক্রবার সন্ধ্যায় মায়ের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সে করে অনিল কাপুরকে পারিবারিক বাসভবনে পৌঁছাতে দেখা যায়। তার সঙ্গে ছিলেন ভাই সঞ্জয় কাপুর, বোন রীনা কাপুর এবং ভাইপো অর্জুন কাপুর। পরিবারের অন্যান্য সদস্য জাহ্নবী কাপুর, খুশি কাপুর, শনায়া কাপুর, শিখর পাহাড়িয়া ও বনি কাপুর-তার বাসভবনে উপস্থিত ছিলেন। বহু সেলিব্রেটিরাও এমন দুঃসংবাদ পাওয়ার পর বাসভবনে উপস্থিত হন। এদিন অনন্যা পান্ডে, জাভেদ আখতার, রানি মুখার্জি, অনুপম খের, জ্যাকি শ্রফসহ অনেকেই পরিবারের প্রতি সমবেদনা জানাতে সেখানে ছুটে যান।
নির্মল কাপুরের শেষকৃত্য শনিবার (৩ মে সকাল) মুম্বাইয়ের স্থানীয় সময় সাড়ে ১১টায় ভিলে পার্লে শ্মশানে অনুষ্ঠিত হওয়ার কথা। নির্মল কাপুর ছিলেন প্রয়াত চলচ্চিত্র প্রযোজক সুরিন্দর কাপুরের স্ত্রী। সূত্র : এনডিটিভি।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলা 

পদ্মাপাড়ে স্বজনদের আহাজারি, নিহত বেড়ে ২৬

স্বাধীনতা দিবসে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন, তদন্তে চার সদস্যের কমিটি

যুদ্ধ বন্ধের শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর