ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ মে, ২০২৫, ০৯:৪২ সকাল

ব্রাহ্মণবাড়িয়ায় উচ্ছেদ অভিযানে বক্ষব্যাধি ক্লিনিকের ৫৮ শতক জায়গা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় উচ্ছেদ অভিযানে বক্ষব্যাধি ক্লিনিকের ৫৮ শতক জায়গা উদ্ধার

নিউজ ডেস্ক:  ব্রাহ্মণবাড়িয়ায় উচ্ছেদ অভিযানে পৌর এলাকার মেড্ডায় বক্ষব্যাধি হাসপাতালের ৫৮ শতক জায়গা উদ্ধার হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার আবদুল খালেক পাটোয়ারী দখল উচ্ছেদে এ অভিযান পরিচালনা করেন। 

শুক্রবার (২ মে) মেড্ডায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় সেখানে থাকা বিভিন্ন বাড়ি ও দোকান গুড়িয়ে দেওয়া হয়।

জেলা প্রশাসন, সিভিল সার্জন কার্যালয় ও স্থানীয় লোকজনদের থেকে জানা যায়- মেড্ডার সরকারি এই ক্লিনিকের পাশেই মেড্ডা বাজার ও পূর্বদিকে তিতাস নদী। দীর্ঘদিন ধরে কিছু নিম্ন আয়ের পেশাজীবিসহ স্থানীয় লোকজন ক্লিনিকের ৫৮ শতক জায়গা দখল করে রেখেছিল। তারা থাকার জন্য পাকা স্থাপনার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে এ জায়গাটিতে অবৈধভাবে অবস্থান করছিলো। 

আরও পড়ুন

চলতি বছর ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অবৈধ দখলদার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট আদালতে একটি মামলা করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার গত ২৮ এপ্রিল অবৈধ দখলদার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আদেশ দেন। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত দিক-নির্দেশনা প্রদানের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আবদুল খালেক পাটোয়ারীকে নির্দেশ দেন। শুক্রবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আবদুল খালেক পাটোয়ারীর নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা মেড্ডা এলাকায় অভিযান পরিচালনা করেন।

সিভিল সার্জন নোমান মিয়া বলেন, “দীর্ঘ প্রায় ৬০-৭০বছর ধরে বক্ষব্যাধি ক্লিনিকের ৫৮ শতক জায়গা স্থানীয়রা অবৈধভাবে দখলে রেখেছিল। এ বিষয়ে মামলা করা হলে জায়গাটি উদ্ধারে প্রশাসন উদ্যোগ নেয়।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক