ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ মে, ২০২৫, ০৮:৩৭ সকাল

ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয় : আলী রীয়াজ

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ , ছবি: সংগৃহীত।

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয়। আজ শনিবার (৩ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ১২ দলীয় ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসার আগে তিনি এই দাবি করেন।

আলী রীয়াজ বলেন, ‘দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে। নেতাকর্মীরা জাতীয় স্বার্থে নিজ নিজ অবস্থান থেকে যেমন কথা বলবেন, আবার ছাড় দেয়ারও মানসিকতা থাকতে হবে।’ সব বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও, রাষ্ট্র গড়ার ক্ষেত্রে একমত হতে পারবেন বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি। তিনি আরও বলেন, ‘ঐকমত্য কমিশনের সুনির্দিষ্ট ভূমিকা নেই। কমিশন কারও প্রতিপক্ষ নয়। সুনির্দিষ্ট জাতীয় সনদ তৈরি আমাদের মূল লক্ষ্য।’ সংলাপে জোটের সমন্বয়ক ও এনপিপি’র চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে সমমনা জোটের প্রতিনিধিরা এতে অংশ নেন। 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক