ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ মে, ২০২৫, ০৩:১২ দুপুর

গোপালগঞ্জে নির্মাণাধীন তিন তলা ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

গোপালগঞ্জে নির্মাণাধীন তিন তলা ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

নিউজ ডেস্ক:  গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দেবাসুর গ্রামের ইকুল শিকদারের বাড়িতে  নির্মাণাধীন তিন তলা ভবনের সিঁড়ির সেন্টারিংয়ের কাজ করার সময় নিচে পড়ে সোহেল খান (৩৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২ মে) বিকেলে ঘটনাটি ঘটে।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিচিত্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

মারা যাওয়া সোহেল খান একই উপজেলার খইলশাখালী গ্রামের লিয়াকত আলি খানের ছেলে।

সোহেলের বাবা লিয়াকত আলি খান জানান, তার ছেলে দেবাসুর গ্রামের ইকুল শিকদারের নির্মাণাধীন বাড়িতে কাজ করছিলেন।  দোতালার কাজ শেষ করে তিন তালার সিঁড়ির সেন্টারিংয়ের কাজ করতে যান তিনি। এসময় সোহেল নিচে পড়ে গুরুতর আহত হন। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা