ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ মে, ২০২৫, ০৪:২৭ সকাল

পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী 

সংগৃহিত,পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী 

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী চোই সাং-মক বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তা গৃহীত হয়েছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়।


এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ‘চোইয়ের পদত্যাগ গ্রহণ করা হয়েছে।’

সিউল থেকে এএফপি জানায়, বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার কথা ছিল চোইয়ের, কারণ বিদায়ী ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু ওই সময় আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে যাচ্ছিলেন।

আরও পড়ুন


ধারণা করা হচ্ছিল, আগামী মাসের আগাম প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি হিসেবে হান এ পদক্ষেপ নিচ্ছিলেন।

তবে চোই অর্থনৈতিক সংকটের মধ্যে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে জানিয়ে পদত্যাগ করেছেন। অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন, ‘দেশি-বিদেশি গুরুতর অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আমার পক্ষে দায়িত্ব পালন অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে— এই পরিস্থিতিতে আমি দুঃখিত যে, আমাকে সরে দাঁড়াতে হচ্ছে।’ সূত্র- বাসস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক