ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ মে, ২০২৫, ০১:১৭ দুপুর

ময়মনসিংহে মেয়ের জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত

ময়মনসিংহে মেয়ের জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত

নিউজ ডেস্ক: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার হরিরামপুর গ্রামে মেয়ের  জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি ফজিলা খাতুন (৪৫) নিহত হয়েছেন। 

বুধবার (৩০ এপ্রিল) দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

ফজিলা খাতুন একই গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী। অভিযুক্তের নাম মনির হোসেন। তিনি একই গ্রামের সেলিম মিয়ার ছেলে।

আরও পড়ুন


পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে মনিরের সঙ্গে স্ত্রী রুমার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মনির ঘর থেকে বাইরে চলে যান। পরে রাত আড়াইটার দিকে মনির বাড়িতে এসে তার ৪ বছর বয়সী ছেলে রোহানকে নিয়ে চলে যেতে চাইলে স্ত্রীর সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এসময় মনিরের হাতে থাকা ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করতে চাইলে শাশুড়ি ফজিলা খাতুন বাধা দেন। এসময় মনির শাশুড়ির পেটে ছুরিকাঘাত করেন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, অভিযুক্ত মনির হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে। মামলাও প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বন্ধের শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর

হেড কোচের লাইসেন্স পেলেন ডি মারিয়া 

নেইমারকে খেলাতে সরব ব্রাজিলের সাবেকরা, নীরব আনচেলত্তি

যুদ্ধের কারণে স্থগিত এশিয়ান কাপের ড্র

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা