ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ মে, ২০২৫, ০৫:৫৯ সকাল

কেজিএফ’ নিয়ে মুখ খুললেন নায়িকা

সংগৃহিত,কেজিএফ’ নিয়ে মুখ খুললেন নায়িকা

বিনোদন ডেস্ক : প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ’ সিরিজে যশের বিপরীতে অভিনয় করেছিলেন শ্রীনিধি শেঠি। মিস সুপারন্যাচারাল হিসেবে মুকুট জিতে ২০১৮ সালে এই ছবি দিয়েই বড় পর্দায় পা রাখেনি তিনি। তবে ছবিতে তার চরিত্রের স্ক্রিনটাইম ছিল তুলনামূলক খুবই কম। দ্বিতীয় কিস্তিতেও খুব একটা বাড়েনি তার উপস্থিতি।

এ নিয়ে আছে আলোচনা, আছে সমালোচনাও। এবার ছবিটিতে কাজের অভিজ্ঞতা নিয়ে খোলাখুলি কথা বললেন শ্রীনিধি।

‘কেজিএফ’ সিরিজে ফুলদানি চরিত্রে অভিনয় করে সন্তুষ্ট শ্রীনিধি শেঠি। সম্প্রতি পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি জানতাম আমার চরিত্র কতটুকু। তবুও কাজটা করতে চেয়েছিলাম। ওটাই ছিল আমার স্বপ্নের প্রজেক্ট।’

তিনি বলেন, ‘কারও কাছে ফুলদানি চরিত্রটি অপছন্দের। আবার কেউ সেটাকেও নিজের মতো করে ভালোবেসেছে। প্রথম সিনেমায় এমন চরিত্র আমি নিজের ইচ্ছেতেই বেছে নিয়েছিলাম। তবে ভবিষ্যতে এমন চরিত্র করবো কি না, সেটা বুঝে শুনে সিদ্ধান্ত নেব।’

‘কেজিএফ’-এর মাধ্যমে নাম, খ্যাতি আর ভালোবাসা- এই তিনটি জিনিস পেয়েছেন বলে জানান শ্রীনিধি। তবে তিনি জোর দিয়ে বলেন, সেই সাফল্য তার ক্যারিয়ারকে বদলায়নি।

আরও পড়ুন

এদিকে আজ ১ মে মুক্তি পেতে যাচ্ছে শ্রীনিধির নতুন সিনেমা ‘হিট: দ্য থার্ড কেস’। এই তেলুগু সিনেমায় শ্রীনিধি জুটি বেঁধেছেন অভিনেতা নানির সঙ্গে। ছবিটি পরিচালনা করেছেন শৈলেশ কোলানু। এটি ‘হিট ইউনিভার্স’-এর তৃতীয় কিস্তি।


সিনেমাটির গল্প একটি রহস্যঘেরা খুনের তদন্তকে কেন্দ্র করে। সেখানে বিশাখাপত্তনমের এক হিট স্কোয়াড অফিসারকে দায়িত্ব দেওয়া হয় জম্মু-কাশ্মীরে এক সিরিয়াল কিলার মামলার তদন্তের জন্য। ছবিতে নানি ও শ্রীনিধির সঙ্গে আরও আছেন রাও রমেশ, ব্রহ্মাজি, আদিল পালা, মগন্তি শ্রীনাথসহ অনেকে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক