ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ মে, ২০২৫, ০৫:৩৫ সকাল

রাজস্থানে বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ

সংগৃহিত,রাজস্থানে বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থান থেকে বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দফায় দফায় বৈঠকের পর রাজ্যটির মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই নির্দেশ দেন।

একইসঙ্গে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরুর নির্দেশও দিয়েছেন তিনি। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা বুধবার পুলিশকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন

সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী রাজ্যে অবৈধভাবে বসবাস করা বাংলাদেশি নাগরিকদের শনাক্ত করে তাদের দেশে ফেরত পাঠানোর (ডিপোর্ট করার) নির্দেশও দিয়েছেন।

মুখ্যমন্ত্রী একাধিক উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দফায় দফায় বৈঠক করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এক কর্মকর্তা জানান, “মুখ্যমন্ত্রী রাজ্যে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। তিনি তাদের শনাক্ত করে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করতে কর্মকর্তাদের বলেছেন।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা