ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ এপ্রিল, ২০২৫, ০৪:০১ দুপুর

গাইবান্ধার মহিমাগঞ্জে বদলি পরীক্ষকের জেল চার শিক্ষককে অব্যাহতি ও তিন পরীক্ষার্থী বহিষ্কার

গাইবান্ধার মহিমাগঞ্জে বদলি পরীক্ষকের জেল চার শিক্ষককে অব্যাহতি ও তিন পরীক্ষার্থী বহিষ্কার। প্রতীকী ছবি

মহিমাগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : বদলি পরীক্ষা দিতে গিয়ে কারাগারে গেলেন এক পরীক্ষার্থী। গোবিন্দগঞ্জ উপজেলার বড়দহ দাখিল মাদ্রাসা থেকে অন্যের বদলে পরীক্ষায় অংশ নেয়া ওই পরীক্ষার্থীর নাম আকরাম সরকার। তিনি উপজেলার হরিরামপুর ইউনিয়নের বড়দহ পশ্চিমপাড়া গ্রামের দুদু মিয়া সরকারের ছেলে।

গতকাল মঙ্গলবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষার কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালীন গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান গোপন সংবাদেরভিত্তিতে তাকে আটক করেন। পরে নিয়মিত মামলা দিয়ে গোবিন্দগঞ্জ থানায় সোপর্দ করলে গতকাল বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন

এছাড়া একই দিন ওই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে আছাব আলী ফাজিল মাদ্রাসার শিক্ষক আবু তাহের, চাঁদপাড়া আলিম মাদ্রাসার শিক্ষক খায়রুল ইসলাম, ধর্মপুর ইসলামি দাখিল মাদ্রাসার শিক্ষক আরচি সুলতানা ও হরিপুর শহরভানিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আইয়ুব হোসেনকে অব্যাহদি দে য়া হয়। একই সাথে পরীক্ষায় অসদুপায় অবলম্বেনের দায়ে তিন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয় বলে জানান কেন্দ্র সচিব ও মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ মো. নূরুল আলম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল