ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ এপ্রিল, ২০২৫, ১০:৩৫ দুপুর

এত সহজে পাকিস্তানে কেউ হামলা করতে পারবে না: মরিয়ম নওয়াজ

ছবি : সংগৃহিত,এত সহজে পাকিস্তানে কেউ হামলা করতে পারবে না: মরিয়ম নওয়াজ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়াম নওয়াজ শরিফ বলেছেন, পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ, এত সহজে কেউ এই দেশে হামলা করতে পারবে না। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে সেনাবাহিনীর পাশে দাঁড়াতে হবে।

বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।


পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, আজ পাকিস্তান-ভারত সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই। আল্লাহর অশেষ রহমতে আমাদের সেনাবাহিনী দেশের প্রতিরক্ষায় সম্পূর্ণ সক্ষম। পাকিস্তানের শত্রুরা জানে—এই দেশ পারমাণবিক শক্তিধর দেশ।

মরিয়াম নওয়াজ আরও বলেন, আমাদের রাজনৈতিক মতপার্থক্য যাই থাকুক না কেন, দেশের বিরুদ্ধে যদি কোনও বহিরাগত আগ্রাসন আসে, তাহলে সবাইকে একসঙ্গে সেনাবাহিনীর পাশে ইস্পাতের প্রাচীরের মতো দাঁড়াতে হবে।


এর আগে গত ২২ এপ্রিল মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পেহেলগাম জেলার বৈসরণ তৃণভূমিতে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হন, যাদের প্রায় সবাই পর্যটক। হামলার দায় স্বীকার করে রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটি সংগঠন। এটিকে পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়্যেবার সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করা হয়।

আরও পড়ুন

এ ঘটনায় আরও বেশ কয়েকজনকে আহত হন। যাদের গুলি করে হত্যা করা হয়েছে, তারা সবাই পুরুষ। বস্তুত, ২২ এপ্রিলের হামলা ছিল ২০১৯ সালের পুলোয়ামা হামলার পর জম্মু ও কাশ্মীরে সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা। বর্তমানে এ ঘটনায় দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকিজ ডেইরিতে এরিয়া ম্যানেজার পদে জনবল নিয়োগ

লেবাননে ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনায় ভারতের উদ্বেগ

অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস

জাতীয় সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য আসন বেড়ে ১৫০

এসএসসির খাতায় নম্বর দেয়া নিয়ে যে নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী

হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের