ভিডিও বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ৩০ এপ্রিল, ২০২৫ ১০:১১ এএম

রাজবাড়ীতে রাস্তায় পড়েছিল যুবকের মরদেহ 

রাজবাড়ীতে রাস্তায় পড়েছিল যুবকের মরদেহ 

নিউজ ডেস্ক:  রাজবাড়ী শহরের পাবলিক হেলথ মোড় থেকে রুবেল সরদার (৩৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। রুবেল সরদার দক্ষিণ ভবানীপুর কাহারপাড়া গ্রামের মৃত আলম সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, এক সময় রুবেল ওই মোড়ে পান-সিগারেটের দোকান চালাতেন। প্রায় ছয় মাস আগে দোকান বিক্রি করে বেকার হয়ে পড়েন তিনি। পারিবারিক কলহের কারণে তিন মাস ধরে স্ত্রীর থেকে আলাদা থাকছিলেন।

স্বজনেরা অভিযোগ করেন, রুবেল সরদারের মৃত্যু স্বাভাবিক নয়। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে।

আরও পড়ুন

নিহতের স্ত্রী বন্যা খাতুন বলেন, ‘‘গত রাতেও তিনি (রুবেল) আমার বাবার বাড়িতে এসে মেয়ের সঙ্গে দেখা করে গেছেন। সকালে খবর পাই, রাস্তায় তার মরদেহ পড়ে আছে।’’

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড অসচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে : ডিসি ফরিদা

সিনেমা দেখে কাঁদার জন্য টাকা নেওয়ার অভিযোগ

রাষ্ট্রদ্রোহ মামলা: হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

তিন তারকার ম্যাজিকে এক রাতেই জমে উঠল বিশ্বকাপ!

বিক্রি হয়ে যাচ্ছে পিৎজা হাট

মাদক কারবারি, চাঁদাবাজ-ছিনতাইকারীদের গ্রেপ্তারে কঠোর নির্দেশ