ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ এপ্রিল, ২০২৫, ০৯:৪৮ সকাল

নরসিংদী কারাগারে নির্যাতনে কয়েদির মৃত্যুর অভিযোগ 

নরসিংদী কারাগারে নির্যাতনে কয়েদির মৃত্যুর অভিযোগ 

নিউজ ডেস্ক:   নরসিংদী জেলা কারাগারে  এক কয়েদির মৃত্যু হয়েছে। তবে স্বজনেরা বলছেন ‘নির্যাতনে’ তার মৃত্যু হয়েছে । 

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে এই ঘটনা ঘটে। নিহতের নাম রুকন মিয়া (৩৫)। তিনি জেলার সদর উপজেলা নজরপুর ইউনিয়নের দিলারপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী ছেলে।

নিহতের ভাই রুবেল অভিযোগ করে বলেন, ‘‘রুকন একেবারে সুস্থ ও স্বাভাবিক ছিল। তার ডায়াবেটিকস ছাড়া কোনো শারীরিক সমস্যা ছিল না। কারাগারের ভেতরে তাকে নির্যাতনে হত্যা করেছে। না হলে হঠাৎ সে কেন মারা যাবে?’’

তিনি আরো বলেন, ‘‘মঙ্গলবার বিকেলে রুকন অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয় কারা কর্তৃপক্ষ। অথচ আমাদের এই বিষয়ে কিছুই জানায়নি। বুধবার সকালে অন্য মাধ্যমে খবর পেয়ে হাসপাতালে এসে দেখি, ভাই মৃত। এ বিষয়ে জানতে জেল সুপারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।’’

আরও পড়ুন


তবে, অভিযোগের বিষয় নাকচ করেছেন নরসিংদী জেলা কারাগারের জেল সুপার মো. শামীম। তিনি বলেন, ‘‘মাদক মামলায় আসামি রুকন নরসিংদী কারাগারে ছিলেন। গতকাল বিকেলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অন্য কয়েদিদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তাকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।’’

তিনি আরো বলেন, ‘‘ধারণা করছি, শারীরিক অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। কারাগারে তাকে কোনো নির্যাতন করা হয়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি