ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ এপ্রিল, ২০২৫, ০৯:৩১ সকাল

বিসিবি নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে যা জানালেন ফারুক

মঙ্গলবার (২৯ এপ্রিল) যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা সম্প্রচার মাধ্যম ঠিকানা টেলিভিশনের ‘ঠিকানায় খালেদ মহিউদ্দিন’ অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে তিনি বিষয়টি খোলাসা করেন, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : দেশের ক্রীড়াঙ্গনে পরিবর্তনের হাওয়ায় বিসিবিতেও এসেছে রদবদল। সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের জায়গায় দায়িত্ব নিয়েছেন সাবেক ক্রিকেটার ও সংগঠক ফারুক আহমেদ। পূর্বের পরিচালনা পর্ষদের অনেকেই এখন বোর্ডের সঙ্গে নেই, কেউ দেশ ছেড়েছেন, কেউ বা সভায় অনুপস্থিতির কারণে বাদ পড়েছেন। ফারুক আহমেদের সঙ্গে বোর্ডে যুক্ত হয়েছেন কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। বর্তমানে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালকসহ মোট ১০ জনকে নিয়ে চলছে বোর্ডের কার্যক্রম।

বিসিবির পরবর্তী নির্বাচন আগামী অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিয়ম অনুযায়ী, বর্তমান সভাপতি চাইলে মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন আয়োজন করতে পারেন। ফারুক আহমেদ নির্বাচনে অংশ নেবেন কিনা তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। মঙ্গলবার (২৯ এপ্রিল) যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা সম্প্রচার মাধ্যম ঠিকানা টেলিভিশনের ‘ঠিকানায় খালেদ মহিউদ্দিন’ অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে তিনি বিষয়টি খোলাসা করেন।

আরও পড়ুন

ফারুক আহমেদ বলেন, ‘অক্টোবরে আমি নির্বাচন করব।’ তিনি অভিযোগ করেন, ‘কোনো একটি কোয়ার্টারে দুর্নীতি যারা করেছে ক্রিকেট বোর্ডে, এখনও চেষ্টা করছে আমাকে দমিয়ে রাখার। তাদের জন্য সবচেয়ে সহজ কাজ ফারুক ভাইয়ের জন্য দুই চারটি কলাম লিখলে, দুইটা মিথ্যা কথা বলে বদনাম দিলে ওই ধরনের লোক রিজাইন করে চলে যাবে।’ তাকে ইচ্ছাকৃতভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে দাবি করে বিসিবি সভাপতি আরও বলেন, দেশের ক্রিকেটের উন্নতি ছাড়া তার আর কোনও এজেন্ডা নেই। তিনি মনে করেন, এই পরিস্থিতিতে নির্বাচন থেকে সরে দাঁড়ালে সমস্যার সমাধান হবে না বরং লড়াই করেই টিকে থাকতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী