ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ এপ্রিল, ২০২৫, ০৬:৪৫ সকাল

বগুড়ায় অটোরিকশা চালক আজগর হত্যা মামলায় দুইজনের ফাঁসি

বগুড়ায় অটোরিকশা চালক আজগর হত্যা মামলায় দুইজনের ফাঁসি, ছবি: সংগৃহীত।

কোর্ট রিপোর্টার : বগুড়ায় সিএনজিচালিত অটোরিকশা চালক আজগর আলী হত্যা মামলায় দুইজনের মৃত্যুদন্ডাদেশ দেওয়া হয়েছে। মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত দুই আসামি হলো-আবু রাসেল সিদ্দিক ও আব্দুল হান্নান। মামলায় রায়ে এই দুই আসামির এক লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়াও অপর আসামি আবু রাশেদ সিদ্দিককে তিন বছর সশ্রম কারাদন্ড এবং আরেক আসামি নূরনবী মুন্নাকে চোরাই অটোরিকশা রাখার দায়ে তিন বছর কারাদন্ড দেওয়া হয়, অপর আসামি রেজাউলকে খালাস দেওয়া হয়। 

আজ বুধবার (৩০ এপ্রিল) দুপুরে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত নং ২ এর বিচারক আবু হানিফ এই রায় দেন। জানা গেছে, ২০২০ সালের ২১ মার্চ রাত সাড়ে ১১টার দিকে সিএনজিচালিত অটোরিকশা চালক আজগর আলীকে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করা হয়। এ ঘটনায় তার বাবা বগুড়া শহরের নিশিন্দিারা এলাকার শহিদুল ইসলাম খোকা বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন।  

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা