ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ এপ্রিল, ২০২৫, ০৯:৪০ সকাল

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিতে আজ মুখোমুখী আর্সেনাল-পিএসজি 

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিতে আজ মুখোমুখী আর্সেনাল-পিএসজি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালের প্রথম লেগে উত্তর লন্ডনের ক্লাব আর্সেনাল আতিথেয়তা দেবে পিএসজিকে। প্রিয় এই মাঠেই শেষবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে বধ করেছিল গানাররা। ডেকালান রাইসের জোড়া ম্যাজিক্যাল ফ্রি কিক অবাক করে দিয়েছিল ফুটবলবিশ্বকে। 

ইতিহাস বলে, ইউরোপিয়ান প্রতিযোগিতায় এর আগে যে পাঁচবার মুখোমুখি হয়েছিল দুটি দল, তার কোনোটিতেই হারেনি গানাররা। উল্টোদিকে পিএসজি তার ইংলিশ ক্লাবগুলোর মধ্যে সর্বশেষ ছয়টি অ্যাওয়ে ম্যাচের পাঁচটিতেই হেরেছে! শেষ ম্যাচে তারা কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগে ইংলিশ ক্লাব বার্মিংহামে এসে ৩-২ গোলে অ্যাস্টন ভিলার কাছে হেরেছিল। তাই ‘ইংলিশ জড়তা’ আর  আর্সেনালের ‘রাইসের’ ব্যাপারে সতর্ক থেকেই আজ মাঠে নামতে হচ্ছে পিএসজিকে। আর্সেনালের যে লৌহ রক্ষণ রিয়াল ভাঙতে পারেনি, সেই চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামছে পিএসজি।

পিএসজি’র স্প্যানিশ কোচ লুই এনরিকের হাতে এই মুহূর্তে সবচেয়ে কার্যকর খেলোয়াড়ের নাম উসমান দেম্বেলে। চ্যাম্পিয়ন্স লিগের এই মৌসুমে এখন পর্যন্ত সাতটি গোল আর তিনটি অ্যাসিস্ট করেছেন এই ফরাসি উইঙ্গার। এই আসরে মোট ১৯০টি ড্রিবল দেখিয়েছেন পিএসিজি’র খেলোয়াড়রা। এনরিক মনে করিয়ে দিয়েছেন তার ১০ বছর আগে মেসিদের নিয়ে সেই তিকিতাকার ছন্দটাও। ৪-৩-৩ তার প্রিয় ফরমেশনে রুইজ, ভিতিনহা, নেভিসদের নিয়ে আর্সেনালের রক্ষণ এলোমেলা করে দিতে চাইবেন। 

আরও পড়ুন

আর আর্সেনাল কোচ আর্তেতা চাইবেন ফর্মে থাকা বুকায়ো সাকাকে দিয়ে পিএসজি’র গোলপোস্ট ভেদ করতে। এই মৌসুমে ৯টি গোল আর ছয়টি অ্যাসিস্ট করে সেরা ছন্দে আছেন এ ইংলিশ উইঙ্গার। বাঁ পাশে মার্তিলেন্নি আর সেন্টারে ত্রোসার্তোকে নিয়ে আর্সেনালের আক্রমণ ভাগ বেশ ধারালো। তবে এমিরেটসের গ্যালারি আজ নিশ্চিতভাবেই তাকিয়ে থাকবে ডেকালান রাইসের দিকে। শোনা যাচ্ছে, ইদানীং নাকি তিনি অনুশীলনে বাড়তি সময় নিয়ে ফ্রিকিকে মনোনিবেশ করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা