ভিডিও রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ২৭ এপ্রিল, ২০২৫, ০৮:০১ রাত

চলন্ত প্রাইভেটকারে এসে ব্যাগের সাথে নারীকেও টেনে নিয়ে গেল ছিনতাইকারী!

রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায়

রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় শাড়ি পরা এক নারী ট্রলি ব্যাগ হাতে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। হঠাৎ একটি প্রাইভেটকার আসে। সেই চলন্ত প্রাইভেটকারের সামনের জানালা দিয়ে একজন ঝুঁকে পড়েন এবং সেই নারীর হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ছোঁ মেরে টান দেন। এতে ব্যাগের সঙ্গে সেই নারীকেও টেনে-হিঁচড়ে অনেক দূর নিয়ে যায় প্রাইভেটকারটি। পরে ওই নারী ব্যাগটি ছেড়ে দিলে প্রাণে রক্ষা পান। কিন্তু সেই নারীর অবস্থা গুরুতর।

শনিবার (২৬ এপ্রিল) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে ঘটনাটি ঘটে। সেই সময় ঘটনাস্থলের পাশে থাকা একটি ভবনের সিসি ক্যামেরায় ঘটনাটি রেকর্ড হয়। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পাড়ে ভাইরাল হয়ে যায়।

সেই ভিডিওতে দেখা যায়, প্রাইভেটকারটি সেই নারীকে যখন টেনে নিয়ে যাচ্ছিল তখন তা দেখে আশপাশে থাকা তিন ব্যক্তি ছুটে আসেন। তারা বিষয়টি বুঝে ওঠারও চেষ্টা করেন। প্রাইভেটকারটি টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার ৫০ সেকেন্ড পর তিনি ঘটনাস্থলে ফিরে আসেন। এসময় তিনি চার ব্যক্তির সাথে কথা বলেন এবং তার হাঁটু-কনুইয়ের আঘাত দেখাচ্ছিলেন। তবে এ ঘটনায় সেই নারী প্রাণে বাঁচলেও কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা জানতে পারেনি পুলিশ। ঘটনার পরপরই প্রাইভেটকার নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে গেছে।

আরও পড়ুন

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, শনিবারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তাদের নজরে এসেছে। তারা এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছেন। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সহাবস্থানের মডেল তুলে ধরলেন ঢাবি উপাচার্য

অসুস্থ হয়ে হাসপাতালে মুফতি আমির হামজা

বগুড়ার সারিয়াকান্দিতে মদের কারখানার সন্ধান, ১০৯০ লিটার মদ উদ্ধার

ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয় : ইরান

দিনাজপুরের চিরিরবন্দরে বাসের ধাক্কায় রিকশা আরোহী নিহত

তারেক রহমান আসায় যেন মনে হয়েছে আমরা অমাবস্যার চাঁদ পেয়েছি- নায়িকা সুবাহ