ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ এপ্রিল, ২০২৫, ১২:৩৮ দুপুর

এসআই নিয়োগের ফলাফল প্রকাশ, ৫৯৯ জনকে প্রাথমিক সুপারিশ

এসআই নিয়োগের ফলাফল প্রকাশ, ৫৯৯ জনকে প্রাথমিক সুপারিশ

বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ- ২০২৫ এর ফলাফল প্রকাশ হয়েছে। রোববার বিকেলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

এদিন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ-২০২৫ এ নিয়োগের লক্ষ্যে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে প্রাথমিকভাবে সুপারিশকৃত প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হল।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর মোট ৫৯৯ প্রার্থীকে প্রাথমিকবভাবে সুপারিশ করা হয়েছে। এদের মধ্যে মেধাভিত্তিক ৫৬৬ জন, মুক্তিযোদ্ধা কোটা ৩০ জন, ক্ষুদ্র-নৃগোষ্ঠী কোটায় ২ জন এবং শারীরিক প্রতিবন্ধী কোটা ১ জনকে সুপারশি করা হয়েছে।

আরও পড়ুন

সুপারিশকৃত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে হবে। এ পরীক্ষার বিস্তারিত সময়সূচি বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে (www.police.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে প্রার্থীদের নির্দিষ্ট ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ