ভিডিও সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৭ এপ্রিল, ২০২৫, ০৩:৩৪ দুপুর

হাসিনা-রেহানাসহ ২৩ জনের গ্রেপ্তারি পরোয়ানা প্রতিবেদন দাখিলের সময় পেছাল

হাসিনা-রেহানাসহ ২৩ জনের গ্রেপ্তারি পরোয়ানা প্রতিবেদন দাখিলের সময় পেছাল, ছবি: সংগৃহীত।

রাজধানীর পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, মেয়ে টিউলিপ সিদ্দিকসহ ২৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১২ মে দিন ধার্য করেছেন আদালত।

আজ রোববার (২৭ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন। এদিন নির্ধারিত তারিখ থাকলেও সংশ্লিষ্ট থানা থেকে প্রতিবেদন না আসায় নতুন দিন ধার্য করা হয়। মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন রাজউকের কর্মকর্তা, সচিবালয়ের কয়েকজন কর্মকর্তা এবং সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। দুর্নীতি দমন কমিশনের তদন্তে জানা যায়, শেখ হাসিনা স্বজনদের জন্য তথ্য গোপন করে প্লট বরাদ্দে অনিয়ম করেন।

আরও পড়ুন

১৩ এপ্রিল মামলাগুলোর অভিযোগ আমলে নিয়ে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ২৫ মার্চ দুদক তিনটি মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয়। এতে শেখ হাসিনাসহ ২৩ জনকে পলাতক দেখানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

বগুড়ার সারিয়াকান্দিতে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে মানবিক সহায়তা দিল সেনাবাহিনী

বগুড়ার সান্তাহারে পুকুরে বিষ দিয়ে ৬ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ

বগুড়ার সোনাতলায় ১০ বছরের শিশু ৫০ দিনে কোরআনের হাফেজ

জয়পুরহাটের আক্কেলপুরে শিক্ষকের বাড়িতে অগ্নিকান্ড

বগুড়ার শেরপুরে নারিশ এগ্রোর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ