ভিডিও বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৭ এপ্রিল, ২০২৫, ০৪:৫৯ সকাল

দেশে ফিরলেন ভারতে সাজাভোগ করা ৭ যুবক

দেশে ফিরলেন ভারতে সাজাভোগ করা ৭ যুবক, ছবি: সংগৃহীত।

দীর্ঘ ৩ বছর ৪ মাস ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন অস্ত্র ও পর্নোগ্রাফি মামলার এক আসামিসহ বাংলাদেশি ৭ যুবক।গতকাল শনিবার ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ বলেন, ‘ভালো কাজের আশায় তারা দালালদের মাধ্যমে অবৈধপথে পাসপোর্ট-ভিসা ছাড়া ২০২২ সালে ৪ মার্চ অবৈধপথে ভারতে যান। এরপর ভারতের মুম্বাইয়ে বিভিন্ন অঞ্চলে কৃষিকাজসহ অন্যান্য কাজ করার সময় ওই বছরের ২৬ ডিসেম্বর সেখানকার পুলিশ আটক করে তাদের আদালতে পাঠায়। আদালত তাদের ৩ বছর ৪ মাস সাজা দেয়। সাজা শেষে একটি এনজিও সংস্থার মাধ্যমে গতকাল তারা দেশে ফেরেন। তারা হলেন- রবিউল ইসলাম (৩৩ ), ফয়সাল (৩৭), মিন্টু বাড়ুই (৪০), এনায়েত মাতুব্বর (৩১), রিপন খলিফা (৪১), শহিদুল শেখ (৩৫) ও আল আমিন হোসেন (২০)। এরা শরীয়তপুর, যশোর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মাসের মধ্যেই 'আওয়ামী স্টাইলে' দেশ পরিচালনার লক্ষণ দেখা যাচ্ছে: রফিকুল ইসলাম

বিশ্বকাপে না খেলা ছিল বাংলাদেশের জন্য বড় ভুল: সাকিব

বিআরটিএ'র নতুন চেয়ারম্যান হলেন হাবীবুর রহমান

একসাথে শেষ হতে পারে ইরান ও ইউক্রেন যুদ্ধ: ট্রাম্প

যুক্তরা‌ষ্ট্রে লিমনের প্রথম জানাজা আজ

রাজধানীতে জঙ্গি সন্দেহে চারজন গ্রেপ্তার, অস্ত্র-জিহাদি বই উদ্ধার