ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ এপ্রিল, ২০২৫, ০৪:৩৯ দুপুর

বগুড়ার সোনাতলায় আ’লীগ নেতাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বগুড়ার সোনাতলায় আ’লীগ নেতাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। ছবি : দৈনিক করতোয়া

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলায় আজ শনিবার (২৬ এপ্রিল) দিগদাইড় ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও সাজাপ্রাপ্ত এক আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে সোনাতলা থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, একটি নাশকতা মামলায় উপজেলার দিগদাইড় ইউনিয়নের লোহাগাড়া গ্রামের বাসিন্দা ও মৃত কছিম উদ্দিনের ছেলে খাজা নাজিমউদ্দিনকে পুলিশ গ্রেফতার করেছে।

এদিকে একটি মামলায় ৬ মাসের কারাদন্ড ও ৩ লাখ টাকা অর্থ দন্ডের মামলায় সোনাতলা পৌর এলাকার গড়চৈতন্যপুর গ্রামের মোজামের ছেলে শহিদুল ইসলামকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী বলেন, আটককৃত খাজা নাজিম উদ্দিনের বিরুদ্ধে মামলা রয়েছে। এছাড়াও সহিদুল ইসলাম একজন সাজাপ্রাপ্ত আসামি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান