ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ এপ্রিল, ২০২৫, ০৪:৩৪ দুপুর

নওগাঁ’র বদলগাছীতে স্ত্রী’র যৌতুক মামলায় ইউপি সদস্য কারাগারে  

নওগাঁ’র বদলগাছীতে স্ত্রী’র যৌতুক মামলায় ইউপি সদস্য কারাগারে। প্রতীকী ছবি

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ’র বদলগাছীতে স্ত্রী’র দাখিল করা যৌতুকের মামলায় আব্দুল করিম ওরফে চয়েন (৩৮) নামের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার গোয়ালভিটা গ্রামের গছিম উদ্দিনের ছেলে এবং পাহাড়পুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য।

গতকাল শুক্রবার বিকেলে বদলগাছী থানা পুলিশ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ইউপি সদস্য করিমের স্ত্রী বাদি হয়ে জয়পুরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলা দায়ের করেন। আদালত করিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আরও পড়ুন

বদলগাছী থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলী বলেন, গতকাল শুক্রবার থানায় জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে ডেলিভারী সার্ভিস ঘরে মিটিং করছিলেন আব্দুল করিম ওরফে চয়েন। এসময় তাকে গ্রেফতার করে আজ শনিবার (২৬ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক