ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ এপ্রিল, ২০২৫, ০৩:৪৩ দুপুর

বগুড়ার শেরপুরে গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৪টি গরু চুরি

বগুড়ার শেরপুরে গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৪টি গরু চুরি। প্রতীকী ছবি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে এক কৃষকের গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৪টি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা। এ ব্যাপারে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

শেরপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঘোড়দৌড় গ্রামের আবুল হোসেনের ছেলে ফজলুল হকের গোয়ালঘরের তালা ভেঙ্গে ৪টি গরু চুরির ঘটনা ঘটে। গরুর মালিক ফজলুল হক রাত ৮ টার দিকে খাওয়া দাওয়া শেষ করে গোয়াল ঘরে তালা লাগিয়ে ঘুমিয়ে পড়েন।

রাতের কোন এক সময় চোরের দল গোয়াল ঘরের তালা ভেঙ্গে ২টি গরু ও ২টি বকনা গরু চুরি করে নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে ফজলুল হক গোয়াল ঘরে গিয়ে দেখতে পান তালা ভাঙ্গা ও গোয়ালে গরু নেই। পরবর্তিতে অনেক খোঁজাখুজির পর গরু না পেয়ে গত শনিবার শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

আরও পড়ুন

এ ব্যাপারে তদন্তকারী অফিসার এস আই আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়ে গরুগুলো উদ্ধার ও আসামীদেরকে গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই গরুগুলো উদ্ধার করতে পারবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী