ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ এপ্রিল, ২০২৫, ০৩:৩০ দুপুর

বগুড়ার শাজাহানপুরে গোডাউনের তালা কেটে ২টি মোটরসাইকেল চুরি

বগুড়ার শাজাহানপুরে গোডাউনের তালা কেটে ২টি মোটরসাইকেল চুরি। প্রতীকী ছবি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : শাজাহানপুরে রাতের আঁধারে বসতবাড়ি সংলগ্ন গোডাউনের তালা কেটে ২টি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার বেতগাড়ী উত্তরপাড়া গ্রামে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি মমতাজ উদ্দিন মন্ডলের ছেলে আমিনুর ইসলাম (৪৯) বাদি হয়ে আজ শনিবার (২৬ এপ্রিল) শাজাহানপুর থানায় এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা গেছে, বেতগাড়ী উত্তরপাড়া গ্রামের আমিনুর ইসলাম প্রতিদিনের মতো গতকাল শুক্রবার রাত ১১টার দিকে তার বাড়ি সংলগ্ন গোডাউনে নিজ ব্যবহৃত কালো রঙের ১৫০ সিসি এফ.জেট ভার্সন-২  এবং ১০০ সিসি কালো ডিসকভার দু’টি মোটর সাইকেল রেখে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন শনিবার সকাল ৭টার দিকে গোডাউনে গিয়ে দেখেন তার মোটর সাইকেল দু’টি নাই।

আরও পড়ুন

এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে  আজ শনিবার (২৬ এপ্রিল) শাজাহানপুর থানায় তিনি এজাহার দায়ের করেন। শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, গোডাউনের তালা কেটে দু’টি মোটর সাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে। চোরদের গ্রেফতার ও চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধারে পুলিশি অভিযান পরিচালনা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ