ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ এপ্রিল, ২০২৫, ০২:০৪ দুপুর

প্রায় ২ ঘণ্টা পর চালু হলো মেট্রোরেল

প্রায় ২ ঘণ্টা পর চালু হলো মেট্রোরেল

প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। এর আগে বৈদ্যুতিক ত্রুটির কারণে বিকেল ৫টা ১০ এর দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়। আজ শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ডিএমটিসিএলের দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে। সন্ধ্যা ৭টার কিছুক্ষণ আগে পুনরায় চালু হয় মেট্রোরেল।

মেট্রোরেল কর্তৃপক্ষের সূত্র বলছে, বিজয় সরণি এলাকায় মেট্রোরেল বৈদ্যুতিক সাবস্টেশন থেকে বিকেল সোয়া পাঁচটার দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। ট্রেন বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়ে মেট্রোতে চলাচলরত যাত্রীরা। অনেকে বিকল্প ব্যবস্থা বাসে করে করে যাতায়াত করেন। এ সময় অনেক যাত্রীকে স্টেশনে অপেক্ষা করতে দেখা যায়।

আরও পড়ুন

মূলত, বিজয় সরণি সাবস্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ফলে শাহবাগ থেকে শেওড়াপাড়া পর্যন্ত অংশে মেট্রোরেল চলাচলের সুযোগ বন্ধ হয়ে যায়। ফলে পুরো পথেই মেট্রোরেলের চলাচল বন্ধ থাকে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫