ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ এপ্রিল, ২০২৫, ১০:১৮ দুপুর

পিএসজিকে অপরাজিত থাকতে দিলো না নিস

পিএসজিকে অপরাজিত থাকতে দিলো না নিস, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : চলতি মাসের শুরুতেই ফ্রেঞ্চ লিগ ওয়ান শিরোপা নিশ্চিত করেছে পিএসজি। তারপর অপরাজিত থেকে প্রথম ফরাসি ক্লাব হিসেবে মৌসুম শেষ করার স্বপ্ন দেখছিল। সেই স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছে নিস। ঘরের মাঠে পিএসজিকে ৩-১ গোলে হারিয়েছে তারা। তাতে আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের আগে এই পরাজয় ধাক্কা হয়েই এসেছে তাদের জন্য।  

নিস’র হয়ে জোড়া গোল করেছেন মরগ্যান স্যানসন। ফাবিয়ান রুইজ প্রথমার্ধে পিএসজিকে সমতায় ফিরিয়েছিলেন। শুরুর গোলটি করেছিলেন স্যানসন। কিন্তু বিরতির পর ২২ সেকেন্ডের মাথায় দ্বিতীয় গোল করে দলকে আবার এগিয়ে দেন তিনি। শেষ দিকে স্কোর ৩-১ করেন  ইউসুফ এনদায়িসিমিয়ে।  অপরাজিত থাকার স্বপ্ন চূর্ণ হলেও বাস্তবতা মেনে নিচ্ছেন পিএসজি কোচ লুইস এনরিকে, ‘আমার কাছে ফলাফল মোটেও ন্যায্য নয়। কিন্তু এটাই ফুটবল। ব্যাপারটা গ্রহণ খরতে হবে।’

আরও পড়ুন

অথচ এই ম্যাচে দাপট ছিল পিএসজি’র। ৭৬ শতাংশ বল দখলে ছিল তাদের। গোলেও শট নিয়েছিল ৩০টি। এই মৌসুমে তারা লিগ ওয়ানে অপরাজিত ছিল ৩০ ম্যাচ। গত বছরের ১২ মে ঘরের মাঠে তুলুজের বিপক্ষে ৩-১ গোলে পরাজয়ের পর ফরাসি কোনও প্রতিপক্ষের কাছে সর্বশেষ ৪১ ম্যাচে হার ছিল না। এই পরাজয়ে মৌসুমের শুরু থেকে দীর্ঘ সময় অপরাজিত থাকার রেকর্ডেও ভাগ বসাতে ব্যর্থ হয়েছে পিএসজি। এই রেকর্ডের মালিক নঁতে। তারা ১৯৯৪-৯৫ মৌসুমে শিরোপা জয়ের পথে ৩২ ম্যাচ অপরাজিত ছিল। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫