ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ এপ্রিল, ২০২৫, ০৮:৪১ সকাল

গজারিয়ায় গরম তরল লোহা মাথায় পড়ে শ্রমিক নিহত

গজারিয়ায় গরম তরল লোহা মাথায় পড়ে শ্রমিক নিহত

নিউজ ডেস্ক:   মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলার বাউশিয়া এলাকার একটি কারখানায় গরম বিলেট (রড উৎপাদনের মধ্যবর্তী কাঁচামাল) মাথায় পড়ে মোহাম্মদ আলী (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বাসিন্দা। তিনি ওই কারখানার প্রোডাকশন বিভাগে কাজ করতেন।

শ্রমিকরা জানান, শুক্রবার রাতে নাইট শিফটে কাজ করছিলেন মোহাম্মদ আলী। হঠাৎ অসাবধনতাবশত গরম বিলেট মাথায় পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন

গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, ‘‘মরদেহ ময়নাতদন্তের জন্য মন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা