ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ এপ্রিল, ২০২৫, ০২:৫৮ দুপুর

বগুড়ার শেরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী মেহেদী গ্রেফতার

বগুড়ার শেরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী মেহেদী গ্রেফতার, ছবি: দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও হামলা ভাঙচুরের অভিযোগে দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি মেহেদী হাসান (৩২) নামের নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। সে শহর ছাত্রলীগের কর্মী ও খন্দকারপাড়া এলাকার আব্দুর রশিদ রুবেলের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাতে শেরপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরশহরের খন্দকারপাড়া ডক্টরস ক্লিনিকের সামনে থেকে ছাত্রলীগের সদস্য মেহেদীকে গ্রেফতার করে। গত ২ নভেম্বর শেরপুর থানার দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি সে।

আরও পড়ুন

এ ব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নাশকতার মামলায় ছাত্রলীগ কর্মী মেহেদীকে গ্রেফতারের পর গতকাল বৃহষ্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা