ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ এপ্রিল, ২০২৫, ০২:৫২ দুপুর

বগুড়ায় ফেনসিডিল ও গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার

বগুড়ায় ফেনসিডিল ও গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার, ছবি সংগৃহীত

স্টাপ রিপোর্টার : বগুড়ায় যাত্রীবাহী একটি বাস তল্লাশি করে ৬৯ বোতল ফেনসিডিল ও চার কেজি ৮২৫ গ্রাম গাঁজাসহ দুই কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার বিকেল ৩টার দিকে র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার বামনিয়া মন্ডলপাড়া এলাকায় ওই বাস থেকে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলো-লালমনিরহাটের কালিগঞ্জ থানার লতাবর আমতলা এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে আলফাজ (৩২) ও রংপুরের কাউনিয়া থানার পূর্ব চাঁনঘাট এলাকার দুলাল হোসেনের ছেলে শফিকুর রহমান (২৫)।

আরও পড়ুন

র‌্যাব-১২ সূত্র জানায়, গোপন সংবাদেরভিত্তিতে এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটিতে বাস উল্টে আহত ২০, হাসপাতালে ভর্তি ১০

আমাকে সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছে ইরান : ট্রাম্প

তুরস্কে বিশ্বকাপের প্রস্তুতি শুরু ইরানের

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলা 

পদ্মাপাড়ে স্বজনদের আহাজারি, নিহত বেড়ে ২৬