ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ এপ্রিল, ২০২৫, ১২:০৩ দুপুর

অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে সেটা প্রধান উপদেষ্টা ভালো জানেন: খাদ্য উপদেষ্টা

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে

খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে সেটা প্রধান উপদেষ্টা ভালো জানেন। এই বিষয়ে আমাকে কোনো প্রশ্ন করবেন না। আমি খাদ্য ও ভূমি সংক্রান্ত প্রশ্ন ছাড়া কোনো উত্তর দেবো না।

 

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, খাদ্যগুদামে ধান দিতে এসে কোনো কৃষক হয়রানির শিকার হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এ বছর কৃষকদের কাছ থেকে বাড়তি দামে ধান কেনা হচ্ছে, যা অতীতে কেউ করেনি।

আরও পড়ুন

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ।

চলতি মৌসুমে জেলার ১২ উপজেলায় প্রায় ১০ লাখ কৃষক ১৩৭টি হাওরে দুই লাখ ২৩ হাজার ৪১০ হেক্টর জমিতে বোর ধান চাষ করেছেন। যেখান থেকে ধান উৎপাদন হয়েছে দুই লাখ ২৩ হাজার ৪১০ মেট্রিক টন। আর চাল উৎপাদন হবে ৯ লাখ ২৪ হাজার ৪১৩ মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা।

তবে সরকার এ বছর এই জেলা থেকে ধান সংগ্রহ করবে ১৪ হাজার ৬৪৫ মেট্রিক টন এবং সিদ্ধ চাল সংগ্রহ করবে ১৩ হাজার ৮১৬ মেট্রিক টন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বন্ধের শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর

হেড কোচের লাইসেন্স পেলেন ডি মারিয়া 

নেইমারকে খেলাতে সরব ব্রাজিলের সাবেকরা, নীরব আনচেলত্তি

যুদ্ধের কারণে স্থগিত এশিয়ান কাপের ড্র

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা