ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ এপ্রিল, ২০২৫, ০৯:৩৩ সকাল

ইউক্রেনে শ্রমিকবাহী বাসে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৯

ইউক্রেনে শ্রমিকবাহী বাসে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৯,ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের এক শ্রমিকবাহী বাসে রাশিয়ার ড্রোন হামলায় ৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। হামলাটি করা হয় বুধবার সকালে দক্ষিণ-মধ্য ইউক্রেনের মারহানেটস শহরে। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের কূটনীতিকরা লন্ডনে শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন, তখনই এই হামলার ঘটনা ঘটল।

দিনিপ্রোপেত্রভস্ক অঞ্চলের প্রধান সেরহি লিসাক বলেন, এ হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে বলেও জানিয়েচেন তিনি। রাশিয়া ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা শুরু করে। সেই থেকে সব পক্ষ মিলিয়ে বহু মানুষ নিহত বা আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডের জন্য ৩০ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। ইউক্রেন জানিয়েছিল, তারা রাশিয়ার এই উদ্যোগের প্রতিচ্ছবি হিসেবে একই কাজ করবে। তবে উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভাঙার অভিযোগ করেছে।

আরও পড়ুন

গত মাসে মস্কো যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে সম্মত একটি পূর্ণ যুদ্ধবিরতির জবাবে দীর্ঘ শর্তের একটি তালিকা পেশ করে। যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে এবং আলাদাভাবে ইউক্রেন ও ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করার লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। সূত্র : বিবিসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ