ভিডিও বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২২ এপ্রিল, ২০২৫ ০৫:০৬ পিএম

বগুড়ার শেরপুরে গাছ পড়ে ভেঙে গেছে ঘর, অল্পের জন্য প্রাণে বাঁচলো দুই শিশু

বগুড়ার শেরপুরে গাছ পড়ে ভেঙে গেছে ঘর, অল্পের জন্য প্রাণে বাঁচলো দুই শিশু।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি :  শেরপুরে একটি কড়ই গাছ পড়ে সেমিপাকা ঘর ভেঙে দেয়ালে ফাঁটল ধরেছে। এ সময় ওই ঘরের ভেতরে থাকা দুই শিশু অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের বিরাকৈর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বিরাকৈর গ্রামের মৃত আবুল খন্দকারের ছেলে ফজলু মাস্টার তার কড়ই গাছ কাটার সময় প্রতিবেশী রেজাউল করিমের সেমিপাকা ঘরের উপর পড়ে ঘরটি ভেঙে যায়। এ সময় ঘরের ভেতরে থাকা দুই শিশু অল্পের জন্য প্রাণে রক্ষা পায়। রেজাউল করিমের স্ত্রী এভাবে গাছ কাটতে নিষেধ করলেও ফজলু মাস্টার উল্টো গালিগালাজ ও হুমকি প্রদান করেন। এতে আমার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ফজলু মাস্টার বলেন, আমি গাছটি জেলহক নামে এক গাছ ক্রেতার কাছে বিক্রি করে দিয়েছি। গালিগালাজের অভিযোগটি মিথ্যা। শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, মৌখিক অভিযোগ পেয়েছি, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন ফেসবুক-ইনস্টাগ্রামের জন্য টাকা নিচ্ছে মেটা?

ডিম টাটকা না কয়েক দিনের পুরোনো সহজে বুঝবেন যেভাবে

৭ গোলের বিশাল জয়ের পর জার্মানিকে তাড়া করছে নতুন এক ভয়!

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১২তম সভা অনুষ্ঠিত

গাবতলী বাস টার্মিনাল হেমায়েতপুরে নেওয়ার পরিকল্পনা: স্বস্তি নাকি নতুন ভোগান্তি?

বিবর্ণ ব্যাটিংয়ে প্রথম টি-টোয়েন্টিতে সহজ হার বাংলাদেশের