ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ এপ্রিল, ২০২৫, ০২:৪১ দুপুর

হত্যার হুমকিতে জিডি করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান

হত্যার হুমকিতে জিডি করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান

নিউজ ডেস্ক: হত্যার মকিতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা সদর মডেল থানায় স্বামী রেভিলিয়াম রোয়াজা (৩৫) এর বিরুদ্ধে  জিডি করেছেন । 


রবিবার (২০ এপ্রিল) তিনি খাগড়াছড়ি সদর মডেল থানায় তিনি এ জিডি করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, ১৫ বছর পূর্বে তাদের বিয়ে হয়। বর্তমানে কাহাম নামে তাদের এক ছেলে আছে।  বিয়ের পর থেকে স্বামী রেভিলিয়াম রোয়াজা তাকে শারিরীক ও মানসিক নির্যাতন করে করতো। 

বিশেষ করে জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর থেকে অফিসিয়াল কার্যক্রমের বিষয় নিয়ে সাংসারিক জীবন অতিষ্ট করে তুলেছিলেন রোয়াজা।

তিনি আরো উল্লেখ করেন, তার স্বামী বিভিন্ন ইস্যু নিয়ে তাকে গালমন্দ করেন ও হত্যার হুমকি দেন। আর স্ত্রীকে হত্যা করতে না পারলে নিজে আত্মহত্যা করে ফাঁসাবেন বলে হুমকি দেন। তাই তিনি খাগড়াছড়ি সদর মডেল থানায় জিডি করেছেন।

আরও পড়ুন

এ নিয়ে কথা বলার জন্য রেভিলিয়ার রোয়াজার মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা তার স্বামীর বিরুদ্ধে জিডি করার বিষয়টি স্বীকার করেছেন ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি