ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ এপ্রিল, ২০২৫, ০২:৩৯ দুপুর

নীলফামারীর কিশোরগঞ্জে হেরোইন ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নীলফামারীর কিশোরগঞ্জে হেরোইন ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : হেরোইন ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক ওই ব্যবসায়ীকে আজ মঙ্গলবার (২২ এপ্রিল) জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের গাংবের গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী গাংবের গ্রামের মৃত্যু নজরুল হকের পুত্র জিয়ারুল হক (৪৮)।

পুলিশ জানায়, গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল উপজেলার নিতাই ইউনিয়নের গাংবের গ্রামে মাদক ব্যবসায়ী জিয়ারুলের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে হেরোইন ৩ গ্রাম ও ৫২ টি গাঁজার পুরিয়ায় ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী জিয়ারুলকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হেরোইন ও গাঁজা উদ্ধারসহ জিয়ারুলকে গ্রেফতার করে থানায় সোপর্দ করে। গ্রেফতার মাদক ব্যবসায়ীকে মামলা পূর্বক জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা