ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ এপ্রিল, ২০২৫, ০২:০৫ দুপুর

সুরমা নদীত থেকে ভারতীয় চোরাই কসমেটিক্স ও বিস্কুট জব্দ

সুরমা নদীতে থেকে ভারতীয় চোরাই কসমেটিক্স ও বিস্কুট জব্দ

নিউজ ডেস্ক:  সুনামগঞ্জের পৌর শহরের সাহেববাড়ী ঘাট এলাকার সুরমা নদীতে অভিযান চালিয়ে নৌকাসহ ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিক্স ও বিস্কুট জব্দ করেছে বিজিবি।


মঙ্গলবার (২২ এপ্রিল)  এসব পণ্য জব্দ হয়। 

অভিযানের সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. রফিকুল ইসলামসহ বিজিবি সদস্যরা। 

আরও পড়ুন

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের সাহেববাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ইঞ্জিন চালিত নৌকাসহ ভারতীয় বিভিন্ন ধরনের মোট ৬১৩০ পিস কসমেটিক্স সামগ্রী এবং ৪ হাজার ১৭০ প্যাকেট বিস্কুট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৪০ লাথ ১২ হাজার ৯২০ টাকা।  

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, “সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির এই আভিযানিক কার্যক্রম। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে মঙ্গলবার সুনামগঞ্জে ভারতীয় মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।” 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি