ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ এপ্রিল, ২০২৫, ১০:৩৯ দুপুর

অভিনেতা মহেশ বাবুকে তলব করল ইডি

অভিনেতা মহেশ বাবুকে তলব করল ইডি, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : আর্থিক প্রতারণার মামলায় বিপাকে পড়লেন তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রির আলোচিত অভিনেতা মহেশ বাবু। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তলব করেছে তাকে। আগামী ২৮ এপ্রিলের মধ্যে অভিনেতাকে ইডিতে হাজিরা দিতে হবে বলে জানানো হয়েছে সোমবার (২১ এপ্রিল)।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুই রিয়েল এস্টেট প্রতিষ্ঠান সাই সূর্য ডেভেলপার্স ও সুরানা গ্রুপের বিরুদ্ধে অর্থ প্রতারণার অভিযোগ উঠে। অভিনেতা মহেশ বাবু ৫ কোটি ৯০ লাখ টাকার বিনিময়ে প্রতিষ্ঠান দুটিকে সমর্থন করেছিল বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় তারকার জড়িত থাকার বিষয়টি তদন্ত করছে ইডি। কেননা, তার অনুমোদনের কারণেই কয়েকজন প্রতারণামূলক উদ্যোগে বিনিয়োগ করেছিল বলে দাবি করা হয়েছে অভিযোগে।

অভিনেতা মহেশ বাবু প্রতিষ্ঠান দুটির মাধ্যমে অর্থ পাচার না করলেও প্রতিষ্ঠান দুটি থেকে পাচারের অর্থ নেয়ার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তেলেঙ্গানা পুলিশের দায়ের করা মামলার ভিত্তিতে তদন্ত শুরু করেছিল ইডি। সংস্থা দুটি একই প্লট একাধিক মানুষের নামে রেজিস্ট্রেশনের মাধ্যমে বিক্রি করে প্রতারণা করা হয়েছে বলে সূত্রের খবর। 

আরও পড়ুন

এর আগে গত ১৬ এপ্রিল ইডি’র অভিযানে সন্দেহজনক লেনদেনে ১০০ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযানে যেসব কাগজপত্র পাওয়া গেছে তাতে মোটা অংকের অর্থ আদান-প্রদানের ইঙ্গিত মিলেছে। সূত্রের খবর, ফৌজদারি অপরাধে মামলাটি নিয়েছে ইডি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান