ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ এপ্রিল, ২০২৫, ০৯:১৩ সকাল

প্রেম ও ব্যক্তিগত অনুভূতি নিয়ে খোলামেলা দীঘি

প্রেম ও ব্যক্তিগত অনুভূতি নিয়ে খোলামেলা দীঘি, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে জড়িত দীঘি। শিশুশিল্পী হিসেবে তিনটি ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ পেয়েছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায় অভিনয়ে করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন দীঘি। সিনেমাটি যেমন আবেগে ভাসিয়েছে, তেমনি অল্প সময়ের উপস্থিতিতে দর্শকনজর কেড়েছেন এ অভিনেত্রী।

আরও পড়ুন

সম্প্রতি এক অনুষ্ঠানে প্রেম ও ব্যক্তিগত অনুভূতি নিয়ে খোলামেলা আলোচনা করেছেন দীঘি। প্রশ্নোত্তর পর্বে কাজ করতে গিয়ে কারো প্রেমে পড়েছেন কখনো? এমন প্রশ্নের জবাবে দীঘি বলেন, ‘প্রেম করব কীভাবে, সব নায়ক তো বিবাহিত! আমি যখনই কোনো সেটে যাই, দেখি বেশিরভাগ নায়কই এনগেজড বা বিবাহিত। এমনকি ইন-আ-রিলেশনশিপ স্ট্যাটাসে থাকা নায়কদের সঙ্গেই বেশি কাজ হয়েছে। তাই কাজ করতে গিয়ে এমন কিছু অনুভব করার সুযোগই হয়নি। আমি সবসময় নিজের ফোকাস কাজের ওপর রাখি। যাতে কোনো ব্যক্তিগত অনুভূতি শুটিং সেটে প্রভাব না ফেলে সেদিকে লক্ষ্য রাখি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা