ভিডিও রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ২২ এপ্রিল, ২০২৫, ০১:৫৫ দুপুর

ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : রাজধানীর কলাবাগানের হাতিরপুল এলাকায় একটি ফ্লাট থেকে পিনাক রঞ্জন সরকার (২৪) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের মাস্টার্সের ছাত্র ছিল। সোমবার (২১ এপ্রিল) রাত ১টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর জেলার টিএন রায় রোডে। বর্তমানে সে হাতিরপুলে একটি মেসে থাকত।

পিনাক রঞ্জন সরকারের বন্ধু ও রুমমেট জাহিদ বলেন, গতকাল সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে সে আমাকে একটি মেসেজ করে বাসায় আসতে নিষেধ করে। পরে মেসেঞ্জারের স্টোরিতে সে লেখে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’। আমরা ফ্লাট ভাড়া করে দুজনই থাকতাম। পিনাক একটি রুমে থাকতো এবং আমি ড্রয়িং রুমে থাকতাম। আরেকটি রুম ফাঁকা ছিল। আমি অফিস থেকে ফিরে এসে দেখি পাশের ফাঁকা রুমটিতে দরজা লক করা। পরে অনেক ধাক্কাধাক্কি করলেও দরজা না খোলায় ৯৯৯ ফোন দেই। পরে পুলিশ এসে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় দেখতে পাই। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠায় পুলিশ। তিনি আরও বলেন, পিনাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। পাশাপাশি সে বিদেশে স্কলারশিপের জন্য চেষ্টা করছিল। একমাস আগে তাকে বিষণ্ণ লাগতো কিন্তু আমাদের কাছে এমন কোনো কিছু মনে হয়নি যে এমন একটি কাজ ঘটাতে পারে সে। গতকাল সকালেও তার বাবার সাথে স্বাভাবিকভাবেই কথা বলেছে সে।

আরও পড়ুন

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, আমরা ৯৯৯ এ খবর পেয়ে রাতে কলাবাগানের হাতিরপুলে একটি ফ্ল্যাটে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় একজনের ঝুলন্ত মরদহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে তার মরদহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের টটেনহ্যামকে হারিয়ে ম্যানইউর টানা চার জয়

‘প্রেমিকের সহায়তায়’ মেয়েকে হত্যার পর ট্রাংকে লুকিয়ে রাখেন মা

ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পুরস্কার পেল মার্কিন রণতরী আর্লি বার্ক

স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর

আকবরদের বিদায় করে অদম্য কাপের ফাইনালে শান্ত-সোহানরা

নির্বাচনে অংশ নিতে ৭ দিনের ছুটির দাবিতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ