ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ এপ্রিল, ২০২৫, ০২:২০ দুপুর

শেরপুরে ধানক্ষেতে পড়েছিল অটোরিকশাচালকের মরদেহ 

শেরপুরে ধানক্ষেতে পড়েছিল অটোরিকশাচালকের মরদেহ 

নিউজ ডেস্ক:  শেরপুর সদর উপজেলার মির্জাপুর কান্দিপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 সোমবার (২১ এপ্রিল) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।


নিহত ব্যক্তির নাম আব্দুল লতিফ (৪৪)। তিনি বাজিতখিলা ইউনিয়নের কুমরী কাটাজান এলাকার মৃত আ. মালেকের ছেলে এবং পেশায় অটোরিকশাচালক চালক।

আরও পড়ুন

পুলিশ জানায়, সকালে স্থানীয়রা ধানক্ষেতে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতের গলায় রশি পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে।

শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, ‘‘এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক না কেন তাদের খুঁজে বের করা হবে।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক