ভিডিও রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ এপ্রিল, ২০২৫, ০৩:৫১ দুপুর

নাবিলা এবার বনলতা সেন

মাসুমা রহমান নাবিলা।

বিনোদন ডেস্ক ঃ ‘আমি ক্লান্ত প্রাণ এক, চারদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন-’ রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের কিংবদন্তি চরিত্র বনলতা সেনকে চলচ্চিত্রের পর্দায় নিয়ে আসছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। আর এতে বনলতা হয়ে আসছেন মাসুমা রহমান নাবিলা।

‘বনলতা সেন’ সিনেমাটির দৃশ্যধারণের কাজ শেষে মুক্তির প্রস্তুতি চলছে। জীবনানন্দের কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে মৌলিক গল্পের এই সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক নিজেই। জীবনানন্দ দাশের চরিত্রটি করেছেন অভিনেতা খায়রুল বাসার। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার, সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রুপন্তী আকীদ, শরিফ সিরাজ, সুমাইয়া খুশিসহ অনেকে।

আরও পড়ুন

নির্মাতা উজ্জ্বল জানান, এই বাংলায় কবি জীবনানন্দ দাশের অকৃত্রিম দেশপ্রেমের কারণে তিনি অমর হয়ে আছেন। তাই তাঁর রচনা নিয়ে চলচ্চিত্র নির্মাণ গর্বের বিষয়। এতে তাঁর প্রতি সম্মান প্রদর্শন করার সুযোগ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে গৃহবধূ সাথী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

দিনাজপুরের চিরিরবন্দরে ২ মাদকসেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

ঢাবি প্রো-ভিসি অধ্যাপক মামুন আহমেদের মায়ের ইন্তেকালে উপাচার্যের শোক

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

খুলনায় গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

খুলনায় পৃথক স্থান থেকে নারীসহ দুই জনের লাশ উদ্ধার